স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ১৭ মে ২০২৬
আপডেট: ০৮:১৯, ১৭ মে ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি ৭ পাসপোর্টসহ আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি ৭ পাসপোর্টসহ আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির বিন শামস। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাও রয়েছে।

জানা যায়, তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে ঢোকার পর তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ূন: ‘দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার’

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়