বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ১০ মে ২০২৬

হলিউডে পা রাখলেন দিশা পাটানি

হলিউডে পা রাখলেন দিশা পাটানি

দিশা পাটানি। ছবি: সংগৃহীত

হলিউডে পা রেখেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের একটি বড় প্রজেক্টে নাম লেখালেন তিনি।

জানা গেছে, অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে বলা হয়েছে, এই আন্তর্জাতিক প্রজেক্টের বড় চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেত্রী। বলিউডে প্রায় এক দশক ধরে কাজ করার পর এটি দিশার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

হলিউডে কাজের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেত্রী জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি। অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাটা শিক্ষণীয় বলে অভিহিত করেছেন।

হলিউডে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই। পর্দায় কাজের সততা থাকলে তা সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। 

আরও পড়ুন: বিশ্বকাপের নতুন থিম সং নিয়ে ফিরছেন শাকিরা

অ্যাকশন ঘরানার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে দিশা পাটানিবলেন, 'নিজ দেশে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা তার জন্য অনেক বড় অনুপ্রেরণার।' ভৌগোলিক সীমা অতিক্রম করে এই সিনেমাটি সর্বস্তরের দর্শককে আনন্দ দেবে বলে আশা করছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়