‘প্রেমিকার’ অশ্লীল ছবি তুলে ১০ লাখ টাকা দাবি
গাইবান্ধায় দশম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সদরের চকবরুল বগুড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক গড়ে বিভিন্ন সময় মেয়েটির অশ্লীল ছবি ধারণ করে শাহাদৎ হোসেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে।
এ ব্যাপারে শুক্রবার সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে, রাতেই অভিযান চালিয়ে শাহাদৎকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মোবাইল ল্যাপটপ ও কয়েকটি মেমোরি কার্ড জব্দ করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ এসপি








