সিডনিতে বর্ণাঢ্য বহুজাতিক বৈশাখী উৎসব উদযাপিত
নাইম আবদুল্লাহ সিডনি সংবাদদাতা
স্থানীয় সময় গত ১৩ এপ্রিল (শনিবার) দুপুর ২টায় ক্যাম্বেলটাউন সিটি মেয়র জর্জ বিটিসিভিক ক্যাম্বেলটাউন স্পোর্টস্ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্নাঢ্য বহুজাতিক বৈশাখী উৎসবের উদ্বোধন করেন।
তারপর উৎসব আয়োজনকারী দেশসমূহের কমিউনিটি নেতারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আদিবাসীদের পতাকা উত্তোলন করেন।
বিভিন্ন দেশের নানান সাংস্কৃতিক ঐতিহ্য নাচ এবং গানের মাধ্যমে বিরতিহীনভাবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পান্জাবীদের কাবাডি খেলা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে আসেন মাল্টি কালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনের প্রেসিডেন্ট এবং আলোচনা অনুষ্ঠানের সভাপতি এনাম হক, প্রধান অতিথি ফেডারেল মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ এন্ড মাল্টি কালচারালিজম ডেভিড কোলমেন, বিশেষ অতিথি ফেডারেল মেম্বার ফর ম্যাকারথার ডা: মাইক ফ্রিল্যান্ডার ও ইন্টারিম লীডার অব দি অপজিশন নিউ সাউথ ওয়েলস্ পার্লামেন্ট মিস্ পেনি শার্প, স্টেট মেম্বার ফর ক্যাম্বেলটাউন গ্রেগ ওয়ারেন এবং ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী।

এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি জাহাঙ্গীর আলম, মো: শফিকুল আলম, টুঙ্গানাথ, আশিক রহমান, কাশফি আহমেদ, ঊষা খাডকা, সাফকাত খান, আব্বাস খান, অমর সিং, প্রমাদ ধিতাল, ইসমাইল হোসেন, মাহবুবুর রহমান, আবদুস সোবাহান প্রমুখ।
সন্ধ্যা সাতটায় বর্নাঢ্য ফ্যাশন শোতে এইট নোটস্, কৃষ্টি এবং ধূমকেতু ব্যান্ডের মন মাতানো গান পরিবেশিত হয়। পাশাপাশি দ্বিতীয় মঞ্চে শিশু কিশোরদের অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। পৌনে দশটায় ব্যান্ডের তালে তালে মঞ্চের পিছন থেকে বর্ণিল ফায়ার ওয়ার্কস অনুষ্ঠিত হয়।

সবশেষে মাসুদ চৌধুরী আগামী বছর একই ভেন্যুতে ৪ এপ্রিল আরো আকর্ষনীয় অনুষ্ঠান আয়োজনের ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বহুজাতিক এই মেলায় বাহারী মুখরোচক খাবারের দোকান, বাচ্চাদের রকমারি খেলনা ও পোষাকের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএস








